রাজ্যের আট জেলায় দশটি আয়ুষ সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
দি নিউজ লায়ন ; লক্ষ্য সাধারণ মানুষের সার্বিক সুস্থতা সম্পূর্ণ রোগ নিরাময়ে এবং স্বল্পমূল্যে সর্বোত্তম চিকিৎসা এই লক্ষ্যে রাজ্য জুড়ে ৮ টি জেলায় দশটি আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়ালি আয়ুষ। কেন্দ্রগুলির উদ্বোধন করেন তিনি। ঝাড়গ্রামের লাউড়িয়াদাম আয়ুস সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল এদিন। এর ফলে এলাকার পাঁচ হাজারেরও বেশি মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন।
আয়ুষ সুস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র থেকে গর্ভাবস্থা, সন্তান প্রসব, নবজাতক শিশু এবং কিশোরদের পরিষেবা, পরিবার পরিকল্পনা, সাধারণ অসুস্থতার জন্য বহির্বিভাগ, নাক-কান-গলার সাধারণ সমস্যার পরিষেবা, মুখ ও দাঁতের প্রাথমিক সমস্যার পরিষেবা সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়ার মফস্বল থানার লাগদাতেও আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল এদিন। এদিন লাগদাতে উপস্থিত ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার।
জেলা প্রশাসন সুত্রে জানাগিয়েছে, এই আয়ুষ কেন্দ্র বিভিন্ন জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এলাকার আশাকর্মী ও এএনএম প্রশিক্ষন দিয়ে তাদের কাজে লাগানো হবে। এই কেন্দ্র গুলি থেকে তিন রকম ভাবে চিকিৎসা চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে থাকবে যোগ। প্রত্যেকটি আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রে থাকবে ভেষজ উদ্যান। সেই উদ্যানে ১৬ রকম ভেষজ গাছের চাষ হবে। যেমন আমলকি,গুলঞ্চ, ঘৃতকুমারী, নিম সহ বিভিন্ন ভেষজ গাছ।
দক্ষিণ দিনাজপুর জেলায় কামারপাড়া এবং ত্রিমোহনীতে দুটি আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই আয়ুষ কেন্দ্র থেকে সাধারণ মানুষ বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসা করতে পারবেন এবং চিকিৎসক দেখানো থেকে বিনামূল্যে ওষুধ পাবেন। এই তিন জেলা ছাড়াও হাওড়া দক্ষিণ দিনাজপুর উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় এদিন।

Post a Comment